শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ রত্নাই নদীর সরেয়ারতল ঘাটে ৫৫বছরেও সেতু হয়নি ‎মাদক মুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ; হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৪ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাটের কালীবাড়ীস্থ চেম্বার ভবনে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু-এঁর সভাপতিত্বে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সদস্য ফেরদৌস আলম, ডাঃ কাসেম আলী, রুহুল আমিন রাজু, বিশ্বজিৎ সরকার, বাদশা আলমগীর, কামাল হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব শাহ আলম শেখ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোড়ল হুমায়ুন কবীর, সাবেক সভাপতি আলহাজ্ব একেএম কামরুল হাসান বকুল, পরিচালক মোঃ সিরাজুল হক প্রমুখ। এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ আশিকুজ্জামান সোহাগ, মোঃ মজমুল হোসেন প্রামানিক, আলহাজ্ব শাহজাহান আলী প্রামানিক লাভলু, মোঃ আওলাদ হোসেন লিটন, মোঃ আলী হাসান নয়ন, আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, মোঃ হুমায়ুন কবীর সওদাগর, আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী, মোঃ আব্দুল খালেক বাবু, মোঃ শাহাদত হোসেন, মোঃ রমজান আলী সুজন, মোঃ সাইফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন সুমন খান, সাবেক সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় ২০২২ সালের অডিট রিপোর্ট (আয়-ব্যয়) অনুমোদন ও ২০২৩ সালের অডিট ফি নির্ধারণ সম্পর্কে তুলে ধরা হয়।

 

সাধারণ সদস্যগণ তাদের বক্তৃতায় সংগঠনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তা সমাধানে কার্যনির্বাহী পর্ষদ ব্যবস্থা নিবেন মর্মে প্রতিশ্রুতি দেন।

 

পরে শুভেচ্ছা মূল্য ২০/- র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ৭টি মোবাইল সেট, ১টি ইনডাকশন কড়াই, ১টি রাইস কুকার, ১টি ৩২ইঞ্চি এলইডি টেলিভিশন বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone