শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ রত্নাই নদীর সরেয়ারতল ঘাটে ৫৫বছরেও সেতু হয়নি ‎মাদক মুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ; হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
ট্রাকের ধাক্কায় অটোরিক্সা চালকসহ নিহত-২

ট্রাকের ধাক্কায় অটোরিক্সা চালকসহ নিহত-২

লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজার আঞ্চলিক মহাসড়কের সাতপাটকি এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিক্সার ২জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন।

 

বুধবার (১ মার্চ) বিকেল ৪টায় লালমনিরহাট-মহেন্দ্রনগরের আঞ্চলিক সড়কের বুড়ির বাজার এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত অটোরিক্সা চালক রেজাউল ইসলাম বড়বাড়ী ইউনিয়নের সেলিমনগর খেদাবাগ গ্রামের মুজিবর রহমানের ছেলে। অপর নিহত ব্যক্তি ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টটিভ বলে জানা গেছে। তার পরিচয়ের বিষয়ে এখনও পুরোপুরি জানা সম্ভব হয়নি।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট শহর থেকে অটোরিক্সায় করে কয়েকজন যাত্রী বড়বাড়ী বাজারের অভিমুখে যাওয়ার সময় অপরদিকে থেকে আসা একটি আনলোড ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই অটো রিক্সাটি দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলে অটো রিক্সা চালক মুজিবর মারা যান আর অপর একজনকে লালমনিরহাট সদর হাসপাতাল নিয়ে যাওয়ার সময় মারা যান। আহত অপর ব্যক্তিদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

ঘটনার বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, অটোরিক্সা এবং ট্রাকের সংঘর্ষের ঘটনায় ২জন নিহত হয়েছে। নিহত আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে দুমরে মুচরে যাওয়া অটোরিকশা ও ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone