শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
দেশ প্রেমিক জনগণের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

দেশ প্রেমিক জনগণের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিপরীতে দেশ প্রেমিক জনগণের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শান্তি সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. সফুরা বেগম রুমি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি সিরাজুল হক, অ্যাড. নজরুল ইসলাম রাজু, সেকেন্দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, অ্যাড. শফিকুল ইসলাম শফি, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone