শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ রত্নাই নদীর সরেয়ারতল ঘাটে ৫৫বছরেও সেতু হয়নি ‎মাদক মুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ; হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে এলসিসিআই মডেল স্কুল লালমনিরহাটের ২০২৩ইং শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাটের থানা রোডস্থ এলসিসিআই মডেল স্কুল প্রাঙ্গণে এলসিসিআই মডেল স্কুলের আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও এলসিসিআই মডেল স্কুল উপ-কমিটির চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল-এঁর সভাপতিত্বে এলসিসিআই মডেল স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছাঃ সুলতানা জাহান-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ও এলসিসিআই মডেল স্কুল উপ-কমিটির সদস্য মোড়ল হুমায়ুন কবীর, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব শাহ্ আলম শেখ, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও এলসিসিআই মডেল স্কুল উপ-কমিটির কো-চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও এলসিসিআই মডেল স্কুল উপ-কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম, এলসিসিআই মডেল স্কুল উপ-কমিটির সদস্য মোঃ ইকবাল হোসেন মামুন। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক মোঃ রমজান আলী, অভিভাবক আশাসহ এলসিসিআই মডেল স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone