শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

চলে যাবার ঠিকানা

(হামিদুল মৃধা স্মৃতিপাঠ)

 

সবারই একই রকম।
বার্লিনের ছোট্ট একটা পাহাড়ের ওপর
পাহাড়ের ঢালে মানুষেরা ছোট্ট এপিটাফ নিয়ে
কফিনে শুয়ে দীর্ঘ অন্তহীন ঘুমের সময় কাটিয়ে যায়
কি নিবিড় আকাশ আর তারাদের অনন্ত মিছিল।
ওখানে তহমিনা ভাবী আকাঙ্খা করেছে থাকবার।

 

আর তোমার আবাস কাকিনার সেই মৃধা বাড়ীর উঠানের এক কোনায়।
মন্টি কি এবারও একুশে তোমার সমাধিতে একটা ফুল রেখে আসবার অবসর পেয়েছিলো।

ভুলে যেতে পারে।

ভুলে যাওয়া কি খুব স্বাভাবিক!

 

কেমন করে ভুলে যায় মানুষ,
অন্তহীন অবসরের মাঝে পবিত্র সব মানুষদের?
কুশলী মানুষেরা পথ দিয়ে হেঁটে যায়,
কবার কিছু নাই বাহে, মানুষটা মরি গেইছে,
কোটে তার তামদারী হইল,
হামরা খাইনো হয় হাত ডুবি,
গরুর মাংসের ঝোল আর মোটা চাইলের ভাত
আলুর ডাইল,
দোয়া করিনো হয়।

 

কাঁয়ো নাই।
দিন চলি যায়।
হামাক কাঁয় পোছে?

 

তুমি কই তাহমিনা ভাবী,
কবে হবে অবসর?
আবার পাথরের পাহাড় থেকে নেমে আসবে
ক্রুসবিদ্ধ যীশু,
অথবা হেঁটে যেতে যেতে ক্লান্ত হিমালয়ের তথাগত,
তুমি তাঁদের সাথে এসো,
ট্রেনের হুইসেল বেজে যাবে দুরে,
কাকিনার আকাশে।
সালাম ভাইজান, বকুলভাবী,
ভাবীজান,

 

এমন দিনে আর কি করা যায়!

 

২১/২/২৩
টিনটনফলস্, নিউজার্সি, আমেরিকা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone