শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সুমন সিক্স মার্ডার মামলায় গ্রেফতারের পর কারাগারে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নবাগত আইনজীবীগণের সংবর্ধনা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা জব্দ দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত
৩দিন ব্যাপী কবিতা প্রদর্শনী অনুষ্ঠিত

৩দিন ব্যাপী কবিতা প্রদর্শনী অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” প্রতিপাদ্যকে সামনে রেখে মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস-২০২৩ উপলক্ষে ৩দিন ব্যাপী কবিতা প্রদর্শনী, কবিতা আবৃত্তি, দেয়াল পত্রিকা, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, ভাষার গান, কবি মেলা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের সাপ্টীবাড়ী কলেজের শহিদ মিনার প্রাঙ্গণ সাপ্টীবাড়ী কলেজের বাংলা, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের আয়োজনে এ ৩দিন ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সাপ্টীবাড়ী কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায়-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডঃ মতিয়ার রহমান। আমন্ত্রিত অতিথি ছিলেন লেখক, গবেষক, সম্পাদক, প্রকাশক ও বিশিষ্ট সমাজকর্মী কবি ফেরদৌসী বেগম বিউটি। এতে বিশেষ অতিথি ছিলেন কবি, প্রাবন্ধিক, গ্রন্থ প্রণেতা ও কাউনিয়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. শাশ্বত কুমার ভট্টাচার্য, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, কারিগরি ও বাণিজ্য কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, লালমনিরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনছুর আলী, সাপ্টীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান, হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, কবি ও লেখক মনজুরুল হক। বায়ান্নর ভাষা সৈনিক আবদুল কাদের ভাসানীকে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন সাপ্টীবাড়ী কলেজের উপাধ্যক্ষ কে এম ওবায়দুল হক। কবিতা রূপসজ্জায় ছিলেন সাপ্টীবাড়ী কলেজের সহকারী অধ্যাপক বিমল কুমার রায়। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ সাপ্টীবাড়ী কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone