শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় অর্থদণ্ড, ৫জনের কারাদণ্ড যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ৩জন আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয়
বঙ্গবন্ধু পরিষদ জেলা কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত

বঙ্গবন্ধু পরিষদ জেলা কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখা কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন, পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক (অবঃ) আব্দুল মজিদ মন্ডল-এঁর সভাপতিত্বে বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম বিউটি ও বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদে চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের কার্য নির্বাহী সদস্য ও (সাবেক এমপি) অ্যাড. সফুরা বেগম রুমি। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ সিরাজুল হক, মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা, অ্যাড. নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, মোঃ গোলাম মোস্তফা স্বপন, মোঃ সাখাওয়াত হোসেন সুমন খান, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কাজী নজরুল ইসলাম তপন। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone