শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০ শে ফেব্রুয়ারী ২০২৩ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় সিভিল সার্জন লালমনিরহাট এর সম্মেলন কক্ষে সিভিল সার্জন লালমনিরহাটের আয়োজনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

 

স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়। প্রেস ব্রিফিং মাল্টি মিডিয়া প্রজেক্টরে সাহায্যে উপস্থাপন করেন সিভিল সার্জন অফিস লালমনিরহাটের মেডিকেল অফিসার (সমন্বয়) ডাঃ দেলোয়ার হোসেন রাজু। এ সময় সিএস অফিস লালমনিরহাটের সহঃ প্রধান পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, সিভিল সার্জন অফিস লালমনিরহাটের কর্মকর্তা-কর্মচারীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলায় ০৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ২১হাজার ৩শত ৫৬জন, ৬-১১ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা ৫০জন, ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ১লক্ষ ৭১হাজার ২শত ৮০জন, ১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা ২শত ৭৮জন। মোট কেন্দ্রের সংখ্যা ১হাজার ১শত ২৬টি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone