শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
আরডিআরএস বাংলাদেশ-এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আরডিআরএস বাংলাদেশ-এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় বুধবার (৮ ফেব্রুয়ারি) আরডিআরএস বাংলাদেশ-এর প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে।

 

দিবসটি উদযাপন উপলক্ষে আরডিআরএস বাংলাদেশ রিজিওন অফিস, লালমনিরহাট ও রিজিয়ন এর সকল উপজেলা অফিস, শাখা অফিস দিবসটি উদযাপন করার জন্য নানা কর্মসূচি হাতে নেয়।

 

এসব কর্মসূচির মধ্যে ছিলো- কেক কেটা, বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন, আরডিআরএস এর কর্মসূচির উপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, সংস্থার ভিশন, মিশন, মূল্যবোধ ও স্মৃতিচারণমূলক আলোচনা। এদিন আরডিআরএস লালমনিরহাট অফিসে নতুন-পুরাতন বিভিন্ন স্তরের কর্মীদের সমন্বয়ে কেক কেটে দিবসটি পালন করা হয়।

 

আরডিআরএস বাংলাদেশ-এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ প্রোগ্রাম প্রাক্তন কো-অর্ডিনেটর ডাঃ বিপুল চন্দ্র সরকার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক রোজিনা বেগম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর হারুন অর রশীদ, সাংবাদিক মাহফুজ সাজু এবং লালমনিরহাট অফিসের প্রাক্তন ও বর্তমান সর্বস্তরের কর্মীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ঊর্ধ্বতন প্রশিক্ষণ কর্মকর্তা মোছাঃ রাজিয়া বেগম।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone