শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে মাদকসহ মসলা জব্দ
কোদালখাতা-সরকারটারী-ফুলগাছ কাঁচা রাস্তার জন্য জনগণের নিত্য ভোগান্তি

কোদালখাতা-সরকারটারী-ফুলগাছ কাঁচা রাস্তার জন্য জনগণের নিত্য ভোগান্তি

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: সুপ্রিয় পাঠক, আপনার হয়তো এ রকম দৃশ্য দেখলেই মনে হবে ধান গাছের চারা রোপনের জন্য কৃষি জমি তৈরি করে অপেক্ষায় আছে কৃষক-কৃষানীরা। কখনওবা শ্রমিকরা এসে ধানের চারা রোপন করবেন। আপনার ধারণা সম্পূর্ণই ভুল, আসলেই কিন্তু তা নয়। এই সব চির-চেনা দৃশ্য আমাদের লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে সরকারটারী হয়ে ২নং ফুলগাছ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় চলাচলের জন্য একমাত্র কাঁচা রাস্তা এটি। কয়েক হাজার মানুষের  ভোগান্তির যেন শেষ নেই।আর প্রতিনিয়ত ঘটছে এ এলাকায় নানা ধরনের দূর্ঘটনা। শুধু দেখার আছে, কিন্তু ব্যবস্থা নেওয়ার কেউ নেই! লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাঁচা রাস্তা এটি। এই ইউনিয়নের ৯নং ওয়ার্ডটি উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে অনেকটাই, লালমনিরহাট জেলা শহর ঘেষে চলা ওই ইউনিয়নটির গ্রামীণ রাস্তাগুলো অবহেলিত ও চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে বছরের পর বছর ধরে। সামান্য বৃষ্টি হলেই কাঁচা রাস্তাগুলো যেন মানুষের জন্য মরণ ফাঁদ তৈরি হয়ে যায়। বিশেষ করে ইটাপোতা, ছিরা বনগ্রাম, ফুলগাছ, সরকারটারী, কোদালখাতা, ভাটিবাড়ী, কাকেয়া টেপা এলাকার মানুষের যোগাযোগ করার একমাত্র এই রাস্তাটি পাকা করনের জন্য কর্তৃপক্ষের কাছে জোরদাবী করে আসছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone