শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ রত্নাই নদীর সরেয়ারতল ঘাটে ৫৫বছরেও সেতু হয়নি ‎মাদক মুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ; হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
চক্ষু শিবির, স্বল্পমূল্যে চোখের ছানী ও ফ্যাকো অপারেশন অরবিট চক্ষু হাসপাতালে

চক্ষু শিবির, স্বল্পমূল্যে চোখের ছানী ও ফ্যাকো অপারেশন অরবিট চক্ষু হাসপাতালে

লালমনিরহাটে “সবার জন্য দৃষ্টি চাই” শ্লোগান নিয়ে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত লালমনিরহাট পৌরসভা চত্ত্বরে লালমনিরহাটের মিশন মোড়ের অরবিট চক্ষু হাসপাতাল এর ব্যবস্থাপনায় লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন-এর সহযোগিতায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাটের অসহায় ও দরিদ্র মানুষের চক্ষু শিবিরে চিকিৎসা দেওয়া হয়েছে। এ শিবিরে পরীক্ষার পর যাদের অপারেশন প্রয়োজন তাদের লালমনিরহাটের মিশন মোড়ের মাজেদা কমপ্লেক্সের অরবিট চক্ষু হাসপাতালে স্বল্পমূল্যে চোখের ছানী ও ফ্যাকো অপারেশন করা হবে।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরালাল রায় বলেন, এখানে অসহায় মানুষের স্বল্পমূল্যে চক্ষু সেবা দেওয়া হয়। আমারও চোখের ছানির সমস্যা হয়েছিল তাই এবার এখানে চোখের ছানি ফ্যাকো অপারেশন করে সুস্থ্য আছি। চোখের দৃষ্টি শক্তি খুবই ভালো আছে।

 

অরবিট চক্ষু হাসপাতালের ম্যানেজার নিখিল চন্দ্র রায় স্বপন বলেন, এখানে বিগত ৪বছর ধরে গ্রামের অসহায় মানুষের স্বল্পমূল্যে চক্ষু সেবা দেওয়া হচ্ছে।

 

এ চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন অরবিট চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ নাজমুল হুদা এমবিবিএস, পিজিটি, চক্ষু, (আরইউ), টেকনিশিয়ান মোঃ আসাদুজ্জামান, ক্যাম্প অর্গানাইজার মোঃ মাজেদুল ইসলাম, ম্যানেজার নিখিল চন্দ্র রায় স্বপন প্রমুখ।

 

সেখানে ১শতাধিক রোগীকে স্বল্পমূল্যে চিকিৎসা করানো হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone