শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ঈদ ছুটিতে লালমনিরহাটের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ঘুরতে আসুন ধুম পড়েছে তালের শাঁস বিক্রির র‌্যাবের অভিযানে ৩.৫কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ফাঁকা বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার কচুর আবাদ বেড়েই চলেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মোঃ আবুল বাশার র‌্যাবের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপসহ মোটর সাইকেল জব্দ ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত স্বপ্নচারী সামাজিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
লালমনিরহাট জেলা প্রতিষ্ঠার ৩৯তম বর্ষপূর্তির আনন্দ উৎসব অনুষ্ঠিত

লালমনিরহাট জেলা প্রতিষ্ঠার ৩৯তম বর্ষপূর্তির আনন্দ উৎসব অনুষ্ঠিত

লালমনিরহাটে “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে” প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলা প্রতিষ্ঠার ৩৯তম বর্ষপূর্তির আনন্দ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকালে লালমনিরহাটের রেলওয়ে মুক্তমঞ্চে জাতীয় পার্টির আয়োজনে এ আনন্দ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ‍্যাড. মোঃ নজরুল ইসলাম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমন। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ মাহাতাব আলী, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ আলমগীর চৌধুরী, সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম আউয়াল। এ সময় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ রুহুল আমিন দুদু, মোঃ আনসার আলী, লালমনিরহাট মটর শ্রমিক পার্টির আহবায়ক মোঃ আছির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone