শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ রত্নাই নদীর সরেয়ারতল ঘাটে ৫৫বছরেও সেতু হয়নি ‎মাদক মুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ; হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামের মসজিদের পাড় নামক স্থানে রেলওয়ে লাইনের উপর বসে থাকাকালীন সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক যুবকের মৃত্যু হয়েছে।

 

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে পাটগ্রাম উপজেলার মসজিদের পাড় নামক স্থানে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুরের দিকে রেলওয়ে লাইন বসে থাকা অবস্থায় অজান্তেই বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী একটি লোকাল ট্রেনেকাটা পড়ে কয়েক খন্ডিত হয় ঐ অজ্ঞাত যুবকের শরীর।

 

স্থানীয় কয়েকজন দিন মজুর জানান, আমরা ভঃট্টা খেতে কাজ করছিলাম এসময় ট্রেন কয়েকবার হুসাইল দেয় পরে এবং লাইনে বসে ছিল ওই ব্যক্তি। আমরা অনেক ডাকাডাকি করলেও সে আমাদের ডাক শুনতে পায়নি, পরে দেখি সে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

 

বুড়িমারী রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম বলেন, ট্রেন যাত্রীদের মাধ্যমে জানতে পারলাম যে একজন অজ্ঞাত ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছে।

 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, এক অজ্ঞাত ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হয়। এ বিষয়ে আমরা রেলওয়ে পুলিশকে অবগত করছি । ওই অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone