শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু কৃষকেরা পুঁইশাক চাষ করে লাভের মুখ দেখছেন চাষীরা ধুন্দল চাষে স্বাবলম্বী কোমলমতি শিশুদের জন্য আনন্দমুখর শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ-১৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম চিকিৎসক ও জনবল নিয়োগ, ওষুধ এবং সুযোগ-সুবিধা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবিতে সমৃদ্ধ লালমনিরহাটের স্মারকলিপি প্রদান বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের আতঙ্ক সরকারি স্থাপনা দখল করে ঘর নির্মাণের অভিযোগ
হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে “শ্রমজীবী মানুষ এক হও এক হও” স্লোগান নিয়ে ভাটিবাড়ী একতা শ্রমিক সংঘ কর্তৃক আয়োজিত রাত্রি কালিন হা-ডু-ডু প্রতিযোগিতা-২০২৩-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০মিনিটে লালমনিরহাটের ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সৃষ্টি জুয়েলার্স, মেসার্স হাসান ট্রেডার্স এন্ড অটো রিক্সা সার্ভিসিং সেন্টারের সৌজন্যে এ হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সুমন খান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সারওয়ার আলম, সহ-দফতর সম্পাদক মোঃ গোলাম সারোয়ার বকুল, লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আবু আহাদ খন্দকার লেনিন, লালমনিরহাট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, লালমনিরহাট সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শরিফুল ইসলাম রাজু। বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুর রহিম প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্রীড়া সংগঠক বেলাল হোসেন। আমন্ত্রণে ছিলেন ভাটিবাড়ী একতা শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারী। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, নির্বাহী সম্পাদক মোঃ হেলাল হোসেন কবির, সাংবাদিক শাহজাহান সাজুসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালক ছিলেন আমরা কজন নাট্যগোষ্ঠীর সভাপতি মোঃ আলতাফ হোসেন।

 

পরে চ্যাম্পিয়ান দলকে ফ্রিজ ও রানার্স আপ দরকে এলইডি টিভি পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone