শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী-এঁর ইন্তেকাল ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান
দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর রাজনৈতিক সহযোদ্ধা ডা. এস এ মালেক স্মরণে- দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় ক্যারেজ ও ওয়াগন ডিপো লালমনিরহাট বিআর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী এর কার্যালয়ে বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ফিকামলি তত্ত্বের জনক ডা. আব্দুল ওয়াদুদ-এর সৌজন্যে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

কম্বল বিতরণ করেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এ সময় বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম বিউটি, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শাহজাহান আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, সহঃ প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সরকার, লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কাজী নজরুল ইসলাম তপন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, ২শতজন দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone