শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বাড়ির আঙ্গিনায় শোভাবর্ধন করেছে জবা ফুলগাছ সোনালী আঁশ পাট নিয়ে স্বপ্ন বুনছেন চাষীরা ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলায় ৩জনের যাবজ্জীবন কারাদণ্ড বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় একই পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

আজ রবিবার ২৮ জুন সন্ধ্যায় আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের বাড়ির পাশে একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

 

মৃত শিশুরা হলো- আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের আলতাব হোসেনের ছেলে হাবিবুর রহমান হাবিব (৬) ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের নাতি জামাল উদ্দিন (৫)।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে  পুকুর পাড়ে খেলা করছিল শিশু হাবিব ও জামাল। এর কোন একসময় তারা পুকুরে নামলে গভীর পানিতে ডুবে যায়। সন্ধ্যায় তাদের না পেয়ে অনেক খোঁজা খুঁজির এক পর্যায়ে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।

 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone