শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট-২ আসনে দ্বন্দ্ব নয়, শান্তি চাই মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত মৎস্যজীবীদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিধবা মা হলেও বাবা হয়নি কেউ!

লালমনিরহাট জেলা সদরের কুলাঘাট ইউনিয়নে বিধবা নারীর এক সন্তানের মা হয়েছে। তবে বিধবার জন্ম দেওয়া সন্তানের বাবা হয়নি কেউ। লালমনিরহাট সদর হাসপাতালে গাইনি ওয়ার্ডে শুক্রবার (৩০ ডিসেম্বর) এ সন্তান প্রসব হয়েছে।

 

জানা গেছে, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলা কুলাঘাট ইউনিয়নে এক এলাকায় এক বিধাবা নারী পেটের ব্যথা নিয়ে রাতে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন এ নারী হাসপাতালের গাইনি ওয়ার্ডে এক ফুটফুটে সন্তানের জন্ম দেয়। বর্তমানে মা ও সন্তান ভাল আছে। তবে বিধবার জন্ম দেওয়া সন্তানের বাবা হয়নি কেউ। প্রাপ্ত তথ্য মতে ঐ নারীকে তার আপন ভাই হাসপাতালে নিয়ে এসেছিলা।

 

বিধাব নারী জানান, স্বামীর মৃত্যুর পর স্থানীয় এক প্রভাবশালী পরিবারের যুবকের সাথে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এই সম্পর্ক তৈরি করে প্রেমিক যুবক। উভয়ের মেলামেশায় নারী গর্ভবর্তী হলে প্রেমিক যুবক আজ কাল বলে বলে বিয়ে করতে কালক্ষেপন করে।বর্তমানে প্রেমিক যুবক আত্মগোপনে বলে জানা গেছে। তবে যুবক তাদের এ সম্পর্ককে মানতে চাইলেও পারিবারিক ভাবে চাপের মুখে এখন নিশ্চুপ রয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
বিধবা ও যুবকের সম্পর্কের বৈধতা না মেলায় সন্তানের পরিচয় কি হবে সে চিন্তায় ডুবেছে নারী।

 

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সামিরা হোসেন চৌধুরী জানান, মা ও শিশু দু’জনে সুস্থ্য রয়েছে। ঐ বিধাবা নারীকে তার ভাই হাসপাতালে ভর্তি করিয়েছে। পরিবারটি এই মূহুর্তে পরিচয় গোপন রাখতে চায়। বিষয়টি তো এখন সামাজিক ভাবে গোপন রাখা প্রায় অসম্ভব। তাই আমি পরিচয় বলতে চাইনা। তবে সকলেই নাম পরিচয় জানে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone