শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু

জামায়াতের ঝটিকা মিছিল থেকে আটক-৩

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর শফিকুল ইসলামসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় জামায়াতে ইসলামী বাংলাদেশ ও শিবিরের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। এ সময় পুলিশ মিছিল থেকে ৩জনকে আটক করেছে।

 

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টা ৩০মিনিটের দিকে  উপজেলার দইখাওয়া বাজারে এ মিছিল বের হলে পুলিশের বাঁধায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।

 

আটককৃতরা হলেন- কালীগঞ্জ উপজেলার সেবকদাস গ্রামের মিরু শেখের পুত্র আব্দুস সালাম (৪৫) ও সামসুল হকের পুত্র আবুল হোসেন (৪৫), একই উপজেলার গোড়ল ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার সরুজ আলীর পুত্র ওমর আলী (৩৮)।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর শফিকুল ইসলামসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে একটি ঝটিকা মিছিল বের করে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবির। হাতীবান্ধা উপজেলার দইখাওয়া আদর্শ কলেজ গেট থেকে মিছিলটি বের হয়ে দইখাওয়া বাজারে প্রবেশ করলে পুলিশ বাঁধায় তা পন্ড হয়। এ সময় পুলিশ মিছিল থেকে  ৩ জনকে আটক করে।

 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone