শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পরিদর্শন করলেন দুই মন্ত্রী হাতীবান্ধায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কলেজ ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার আত্মগোপনে থেকেও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আ’লীগের বাবুলের বিরুদ্ধে ১৫ বিজিবি’র অভিযানে ৫কোটি ১লক্ষ ২শত টাকার পিস্তল, গুলি এবং ক্রিস্টাল মেথ আইস উদ্ধার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এসআরবি-১৩ এর অভিযানে ৩শত ৮৫পিস ইয়াবা ও সাড়ে ৩কেজি গাঁজাসহ ৫জন গ্রেফতার ৪র্থ জেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত জুলাই আন্দোলন ১৭বছরের ধারাবাহিক সংগ্রামের চূড়ান্ত ফসল-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মোঃ শাহরিয়ার আলম এমপির সংবর্ধনা অনুষ্ঠিত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মোঃ শাহরিয়ার আলম এমপির সংবর্ধনা অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চার্চ অভ্ গড উচ্চ বিদ্যালয়-এর কৃতি ছাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মোঃ শাহরিয়ার আলম এমপি মহোদয়ের লালমনিরহাট শুভাগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০মিনিটে লালমনিরহাট চেম্বার ভবনে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, লালমনিরহাট পৌরসভার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু-এঁর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। বক্তব্য রাখেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা, আলহাজ্ব একেএম কামরুল হাসান বকুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুর রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মোঃ শাহরিয়ার আলম এমপি প্রমুখ। এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone