শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জমি সংক্রান্ত বিরোধের জেরে কলেজ ছাত্র নিহত

লালমনিরহাটের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ওমর আলী (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় দুই পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালি গ্ৰামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালি গ্ৰামের আবু বক্করের ছেলে ও কালীগঞ্জ পাবলিক করিমুদ্দিন  উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসিতে উত্তীর্ণ হয়েছিলো।
খোঁজ নিয়ে জানা যায়, তিস্তা চর এলাকার  জমি নিয়ে দীর্ঘদিন থেকে আবু সাঈদ ও আব্দুল বারি বিরোধের জেরে উভয়ের মাঝে হাতাহাতি পরে সংঘর্ষ বাঁধে। এতে আবু বক্করের ছেলে ওমর ফারুক এগিয়ে গেলে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। এতে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যান।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় একজনকে আটক করেছেন পুলিশ।
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরাদ হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলে আসছে। দুই পক্ষের লোকজন জমিতে গেলে সংঘর্ষ বাধে এতে এক জন নিহত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone