শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা, ধরলা ও রত্নাইসহ অন্যান্য নদ-নদীগুলোর চরে এখন কৃষকদের সবজি চাষে সবুজ বিপ্লব অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারসহ প্রধান আসামিকে গ্রেফতার ২কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় এ্যাপকরিস সিরাপ জব্দ আলু চাষ নিয়ে ব্যস্ত কৃষকেরা ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল জব্দ পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ
অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ তসলিম উদ্দিন-এঁর ইন্তেকাল

অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ তসলিম উদ্দিন-এঁর ইন্তেকাল

লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট কলাম লেখক মোঃ তসলিম উদ্দিন বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৮২বছর।

 

সোমবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ৯টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

 

বেশ কিছু দিন ধরে মোঃ তসলিম উদ্দিন বিভিন্ন রোগে ভুগছিলেন।

 

পর দিন মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাদ আছর মরহুমের নামাজে জানাযা শেষে তাঁকে লালমনিরহাটের সাপটানা কবরস্থানে দাফন করা হয়।

 

মৃত্যুকালে তিনি ৩পুত্র, ২কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

উল্লেখ্য যে, বড় পুত্র জ্বিন বিজ্ঞানী ড. তালাত নাসিম সুইন ইংল্যান্ডে অধ্যাপক ও গবেষানায় নিযোজিত রয়েছেন, এক পুত্র আইনজীবী অন্য সন্তানেরা সকলে অধ্যাপনা পেশায় জড়িত। তিনি সাবেক এমপি ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আবুল হোসেন-এঁর চাচাতো ভাই ছিলেন।

 

তাঁর মৃত্যুতে উত্তরবঙ্গ প্রেসক্লাব শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone