শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
রত্নাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

রত্নাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

লালমনিরহাট ও কুড়িগ্রাম হতে আগত নানা রঙের বর্ণিল পোষাকধারী বিভিন্ন রঙে সুসজ্জিত ১০টি নৌকার মাঝি-মাল্লাদের গানের সুর আর বৈঠার ছলাত ছলাত শব্দে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চর খাটামারী ও বড়বাড়ী ইউনিয়নের কলাখাওয়া রত্নাই বাজার সংলগ্ন রত্নাই নদীর তীরে প্রবাহিত ঐতিহ্যবাহী রত্নাই নদীতে গ্রামীণ লোকজ সংস্কৃতির অনুসঙ্গ নৌকা বাইচ প্রতিযোগিতা দুই কূলের প্রায় হাজার হাজার মানুষের আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের বান্দের বাজার বনিক সমিতির আয়োজনে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
জানা যায়, রত্নাই নদীর তীরে কলাখাওয়া পয়েন্ট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০টি নৌকার মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। যা সন্ধ্যা ৬টায় শেষ হয়। নৌকা বাইচ দেখার জন্য রত্নাই নদীর দুই তীরে মধ্যাহ্ন দুপুর হতে নদীর দুই তীরে হাজার হাজার শিশু, নারী, পুরুষের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষনীয়। বাইচের শুরু থেকে শেষ পর্যন্ত দুই তীরের দর্শকরা ছিল আনন্দ উৎসব মুখর।
উল্লেখ্য যে, এ বছর বেশ আড়ম্বরপূর্ণভাবে লালমনিরহাটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতাটি বান্দের বাজার বনিক সমিতির আয়োজনে ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone