শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
ইউপি সদস্যের বিরুদ্ধে ভাতার টাকা আত্মসাৎ এর অভিযোগ

ইউপি সদস্যের বিরুদ্ধে ভাতার টাকা আত্মসাৎ এর অভিযোগ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবু ছায়েদ আলী-এর বিরুদ্ধে শতাধিক বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।

 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উক্ত এলাকার ২৩জন ভুক্তভোগীরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য মরিয়া হয়ে মাঠে নেমেছেন ইউপি সদস্য মোঃ আবু ছায়েদ আলী ও তার সহযোগীরা।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সরকার সমাজসেবা মন্ত্রণালয়ের অধীনে বয়স্ক, বিধবা ব্যক্তিদের আর্থিক সহায়তা করতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নামে একটি প্রকল্প চালু করে। প্রকল্প চালু হওয়ার পর ভাতাভুক্তদের তালিকা করে প্রতি মাসে ৫শত থেকে ৭শত টাকা হিসাবে ৩মাস পর পর তাদের প্রাপ্য ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়। এ জন্য উপজেলার সারপুকুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবু ছায়েদ আলী তার ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ডের বাসিন্দাদের থেকেও শতাধিক বয়স্কভাতা-প্রতিবন্ধীভাতা ও সরকারি ঘর দেয়ার নাম করে গ্রামের সাধারণ মানুষের কাছে প্রায় ৮ থেকে ১০লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে গ্রামবাসী অভিযোগ করেছেন।

 

আত্মসাৎ করা অর্থ ফেরত চাইলে ভুক্তভোগীদের হুমকি ও নানা হয়রানি করেন এবং অনেকের ভোটার আইডিতে বয়স কম হলেও বয়স বাড়িয়ে বয়স্ক ভাতার নামে টাকা নেন পরে সেই ভোটার আইডি পর্যন্ত আটকিয়ে রেখেছেন বলে গ্রামবাসীরা জানান।

এদের মধ্যে ওই ওয়ার্ডের শফিকুল মিয়া, জহিরুল মিয়ার হতে সরকারি ঘর পাওয়ার জন্য ৬০হাজার টাকা নেন, এছাড়া বয়স্ক ভাতার নামে শ্রী প্রফুল্ল কুমার রায়, রেজিয়া বেগম, আব্দুর রহিম, নুর জামাল, ফজলুল হক, সাদেক আলী, শুকর আলী, হযরত আলীসহ একশর অধিক ভুক্তভোগীদের আত্মসাৎকৃত অর্থ ফেরত এবং বিচার চেয়ে বৃহস্পতিবার (৬ অক্টোবর) আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

 

লালমনিরহাট জেলা সমাজসেবা অফিসার (রেজিঃ) উম্মে সালমা রুমা সাংবাদিকদের বলেন, এই অভিযোগ শুনেছি এবং এজন্য গতকাল মিটিং করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার সাংবাদিকদের বলেন, ইউপি সদস্য ছায়েদ আলীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ সত্যতার প্রমাণ পাওয়া গেলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone