শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধানের দেশে ভাতের অভাবে শফিকুল প্রতিবন্ধী শেফালী দম্পতি

ধানের দেশে ভাতের অভাবে শফিকুল প্রতিবন্ধী শেফালী দম্পতি

বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। অথচ এই ধানের দেশে শফিকুল ও প্রতিবন্ধী শেফালী দম্পতিকে দিনের পর দিন অনাহারে অর্ধহারে দিন কাটাতে হচ্ছে।

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের গেগড়া এলাকায় গিয়ে দেখা যায়, তারা সকাল থেকেই না খেয়ে ক্ষুধার জ্বালায় হাসফাস করছে।

 

এই প্রতিবন্ধী দম্পতি যে ঝুপরির মধ্যে ঘুমান দেখলে যে কারো মনে হবে কবি জসিম উদ্দিনের সেই আসমানীর কথা! তাদের উপোস থাকার কথা শুনলে মনে হবে রফিক আজাদ এর কবিতা-হারামজাদা ভাত দে, নইলে মানচিত্র ছিড়ে খাবো।

 

জানা যায়, ছোট একটি জাল নিয়ে প্রতিদিন বিলে মাছ ধরতে য়ায় শফিকুল। যেদিন যেটুকু মাছ পান সেটুকু বিক্রি করে চাল ডাল কিনেন। মাছ ধরতে না পারলে তাদেরকে অভুক্তই থাকতে হয়। পানির জন্য নেই টিউবওয়েল, নেই টয়লেটের ব্যবস্থা এমনকি যে পাত্রে খাবার খাবে সেটুকুও নেই এই দম্পতির। তাদের নিদারুন কষ্টের কথা কোন ক্রমেই বর্ণনা করার মত নয়।

 

অনাহারে অর্ধহারে থেকে একটু শান্তিতে ঘুমানোর জন্য একটি সরকারী ঘরের জন্য আবেদন করেও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এই জনম দুঃখি পরিবারটির পাশে দাড়ায়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone