শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ
লালমনিরহাট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জনাব মোঃ তারিকুল ইসলাম নির্বাচিত

লালমনিরহাট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জনাব মোঃ তারিকুল ইসলাম নির্বাচিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় কর্তৃক জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ প্রদান উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক প্রাথমিক বিদ্যালয় লালমনিরহাট জেলা পর্যায়ে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ তারিকুল ইসলাম নির্বাচিত হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর ও লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী স্বাক্ষরিত শ্রেষ্ঠ শিক্ষক/ শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীগণের তালিকা সূত্রে জানা যায়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষকঃ কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ তারিকুল ইসলাম।

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার শ্রেষ্ঠ শিক্ষক/ শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীগণ রংপুর বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ প্রদান উপলক্ষে বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন মর্মে জানা গেছে।

 

এদিকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০মিনিটে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি ও সহকারী শিক্ষকবৃন্দের আয়োজনে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ তারিকুল ইসলাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি আরজুমানারা খাতুন-এঁর সভাপতিত্বে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া-এঁর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছিলেন কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম। বক্তব্য রাখেন কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সহ-সভাপতি সাহেব আলী, সদস্য মনিন্দ্র নাথ রায়, সহকারী শিক্ষক ফরিদা ইয়াছমিন বসুনিয়া প্রমুখ। এ সময় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সদস্য ফেরদৌস আলম, সিরাজুল ইসলাম, সাবেক সহ-সভাপতি হযরত আলী, সাবেক সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তাক, সহকারী শিক্ষক সোমা বেগম, সুমিতা রানী রায়, লুনা পারভীন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone