শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিয়ের তিন মাসের মাথায় এক নারীর আত্মহত্যা

লালমনিরহাট পৌর এলাকার পূর্ব থানাপাড়ার (ভাতরী) থেকে সারমিন আক্তার (২৯) নামের এক নারীর ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (২৬ সেপ্টম্বর) সন্ধায় লালমনিরহাটের পৌরসভা এলাকার মাঝা পাড়ায় নিজ বাসায় ওই নারীর মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর থানা পুলিশ। ময়না তদন্তের জন্য মরদেহটি লালমনিরহাট সদর হাসপতালে নিয়ে যাওয়া হয়। নিহত সারমিন ওই এলাকার সিরাজুল ইসলামের মেয়ে। সিরাজুল ইসলাম বর্তমানে তারাগঞ্জ থানায় উপ-পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন মাস আগে সারমিন সাথে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বুড়ির হাট সরকার পাড়ার আব্দুর রশিদের ছেলে কাইফুলের বিয়ে হয়। বিয়ের পর কাইফুল তার স্ত্রী সারমিনকে বাসা নিয়ে না গিয়ে রংপুরে হোস্টেল ও মেসে রাখে। বিষয়টি সারমিনের সন্দেহ হলে একদিন কাইফুলের চাকুরীর জন্য আবেদন করা একটি কাগজে বিবাহিত লেখা দেখে হতবাক হয়ে যায়। এরপর তাকে জিগ্যেস করলে সে বিবাহিত থাকার কথা অস্বীকার করে। এ নিয়ে দুজনের মনমালিন্য সৃষ্টি হলে এক পর্যায়ে সারমিন নিজের বাপের বাড়ী লালমনিরহাট চলে আসে।

 

আরও জানা যায়, সারমিনের মা দেড় বছর আগে মারা গেছেন। তার ছোট এক ভাই ঢাকায় পড়াশোনা করছে। বাবা সিরাজুল ইসলাম দ্বিতীয় বিয়ে করে কর্মস্থলেই থাকছেন। আর যে বাসায় সারমিন থাকতো সেখানে আর কেউ থাকতো না। গত সোমবার কোন এক সময় তিন পৃষ্ঠার চিরকুট লিখে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্বহত্যা করে থাকতে পারে।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলাও হয়েছে। তবে তার লাশের সাথে তিন পৃষ্ঠার যে চিরকুট পাওয়া গেছে তা নিয়ে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone