শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রত্নাই নদীর সরেয়ারতল ঘাটে ৫৫বছরেও সেতু হয়নি ‎মাদক মুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ; হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি
ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন ক্রিকেট টিমের অনুশীলন ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন ক্রিকেট টিমের অনুশীলন ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতধারায় আনতে ক্রিকেট অনুশীলনের আয়োজন করেছে ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন।

 

শনিবার (২৪ সেপ্টেম্বর ) দুপুর ১২টা ৩০মিনিটে লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়ামে ২দিন ব্যাপী এ অনুশীলন ক্যাম্পের সমাপনী ঘটে। মূলত একঘেয়েমির জীবন থেকে প্রতিবন্ধীদের কিছুটা আনন্দ দেওয়ার উদ্দেশ্যে প্রতিবন্ধী খেলোয়াড়দের অংশগ্রহণে এ অনুশীলন ক্যাম্প।

 

২দিন ব্যাপী এ অনুশীলন ক্যাম্পের সভাপতিত্ব করেন লালমনিরহাট পৌরসভার মেয়র ও ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম স্বপন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আবু আহাদ খন্দকার লেলিন, লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার আসাদুজ্জামান। বক্তব্য রাখেন ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের কোষাধ্যক্ষ মাহবুবার রহমান মাহবুব, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু হুরায়রা আল শিহাব, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, তারকা ক্রিকেটার আবু রায়হান, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রাশেদুজ্জামান মিলু, আনিছুর রহমান লাডলা, জেলা কোচ জিকরুল ইসলাম ফাতেমী নিকেল, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন, আইসিআরসির কোচ মনিরুজ্জামান, ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের সাধারণ সম্পাদক মুহিন রায় প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম আউয়াল, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের সহ-সভাপতি আবু জাহের ভূট্টু, কোচ তফিকুল ইসলাম তমালসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির।

 

উল্লেখ্য যে, ২দিন ব্যাপী এ ক্যাম্পেইনে চট্টগ্রাম, কক্সবাজার, কিশোরগঞ্জ, রাজশাহী, ভৈরব, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা, নাটোর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone