শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
তিস্তা শাখা নদী থেকে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

তিস্তা শাখা নদী থেকে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার নদী থেকে ব্যাটারি চালিত অটোচালক সুলতান মিয়া (৩৮) এর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাকিনায় ইউনিয়নের ইশোরকোল এলাকার তিস্তা শাখা নদী থেকে মরদেহ করা হয়।

 

নিহত সুলতান মিয়া রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাগনি ইউনিয়নের দর্জি পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। ধারণা করা হচ্ছে একটি চক্র তাকে জবাই করে হত্যা করে অটো নিয়ে পালিয়ে গেছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার কাকিনা ইশোরকোল এলাকায় তিস্তা শাখা নদীতে একজনের গলাকাটা লাশ দেখ পেয়ে স্থানীয়রা কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। এরপর লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসূল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

 

নিহত অটোচালকের বাবা আব্দুল গফুর জানান, গত সোমবার সন্ধ্যায় অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়ি ফেরেনি। তার মোবাইল নম্বরটি বন্ধ থাকায় পরিবারের সন্দেহ সৃষ্টি হয়। এরপর পরিবার মিলে সবাই খুঁজতে থাকেন। পরের সংবাদ পেয়ে কাকিনা ইশোরকোল গ্রামে চলে আসি।

 

এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ গোলাম রসুল বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। অটোচালকের হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।

 

লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, প্রথমে অটোচালক সুলতান মিয়ার পরিচয় সনাক্ত করা সম্ভব হচ্ছিল না। পরে উদ্ধারকৃত মোবাইল ফোন থেকে পরিচয় শনাক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone