শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
জাতীয় শোক দিবস উপলক্ষে লালমনিরহাট সদর যুবলীগের খাবার বিতরণ

জাতীয় শোক দিবস উপলক্ষে লালমনিরহাট সদর যুবলীগের খাবার বিতরণ

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১টায় লালমনিরহাট সদরের পশ্চিম হাড়ীভাঙ্গা এলাকার দারুণ উলুম বাবুস সালাম মাদরাসার এতিম শিশুদের মাঝে ও জেলা শহরের বিভিন্ন রিক্সা চালকদের মাঝে এবং বাস মিনিবাস শ্রমিকদের মাঝে লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের আয়োজনে ও লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম-এঁর সার্বিক সহযোগিতায় জাতীয় শোক দিবস উপলক্ষে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

খাবার বিতরণ করেন লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম। এ সময় আওয়ামী লীগ নেতা মামুন, লালমনিরহাট সদর যুবলীগের সহসভাপতি মিন্টু মিয়া, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, লালমনিরহাট পৌর যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নয়ন, লালমনিরহাট সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক দুলু, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন লাভলু, লালমনিরহাট সদর যুবলীগের সদস্য বাপ্পি, জামানসহ অন্যান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone