শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত চির নিদ্রায় শায়িত হলেন মেহেরুন নেছা খানম
আগাম জাতের শীতকালীন সবজি চাষ শুরু হয়েছে

আগাম জাতের শীতকালীন সবজি চাষ শুরু হয়েছে

লালমনিরহাটে ইতিমধ্যেই আগাম জাতের শীতকালীন সবজি চাষ শুরু হয়েছে।

 

অধিক লাভের আশায় লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার বিস্তীর্ণ এলাকায় এবার আগাম জাতের শীতকালীন শাক-সবজি চাষ ও পরিচর্যা করতে ব্যস্ত সময় কাটাচ্ছে অধিকাংশ কৃষক।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, লালমনিরহাট জেলার বিভিন্ন গ্রামে কৃষকরা প্রতি বছরের ন্যায় এবারও অধিক লাভের আশায় শীতকালীন শাক-সবজিসহ মসলা জাতীয় ফসলের ব্যাপক চাষ নতুন উদ্যোমে শুরু করেছে।

 

জানা গেছে, গ্রীষ্ম ও শীতকালীন শাক-সবজি মাঠ থেকে ঘরে তোলার পূর্ব মুহুর্তে ভয়াবহ বন্যার কবলে পড়ে সম্পূর্ণ রূপে পচে নষ্ট হয়। ফলে অধিকাংশ কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত বছরের ওই ক্ষতি পুষিয়ে নিতে এ বছর আগাম থেকে শীতকালীন সবজি চাষ করতে কৃষক উদ্বুদ্ধ হয়েছেন।

 

শাক-সবজি মোঃ আব্দুর রহমান, মোঃ হযরত আলী, মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক চাষীরা বলেন, এবার আবহাওয়া অনুকুলে থাকায় করলা, পটল, বেগুন, শীম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও মসলা জাতীয়সহ শীতকালীন শাক-সবজির চাষ ইতিমধ্যে শুরু করেছে। আশা করি এসব সবজির কাঙ্ক্ষিত ফলন ও বাজার দর ভালো হবে।

 

উল্লেখ্য যে, অল্প কিছু দিনের মধ্যেই আগাম জাতের শীতকালীন সবজি হাট-বাজারে বিক্রয় শুরু হবে। কৃষকরা এবার লাভের মুখ দেখবেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone