শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত চির নিদ্রায় শায়িত হলেন মেহেরুন নেছা খানম
রত্নাই নদী ভাঙ্গনের চলমান কাজ পরিদর্শন করেন জাপা সদস্য সচিব জাহিদ হাসান

রত্নাই নদী ভাঙ্গনের চলমান কাজ পরিদর্শন করেন জাপা সদস্য সচিব জাহিদ হাসান

লালমনিরহাটে রত্নাই নদী ভাঙ্গনের চলমান কাজ পরিদর্শন করেন জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব জাহিদ হাসান লিমন।
অতি সম্প্রতি লমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের মৃদুয়ারকুঠি এলাকার রত্নাই নদীর ১শত ৫০মিটার ভাঙ্গণ কবলি এলাকা ও প্রায় ১শতাধিক বসতবাড়ি, ফসলি জমি, সুপারির বাগান, মসজিদ, মাদ্রাসা, মন্দির রত্নাই নদীর ভাঙ্গণের ফলে হুমকির মুখে ছিল এবং বেশকিছু বাড়ী নদীর গর্ভে বিলীন হয়ে যায়।
এ খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে উক্ত নদী ভাঙ্গণ এলাকা পরিদর্শনে আসেন জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব জাহিদ হাসান লিমন এবং নদী ভাঙ্গণ প্রতিরোধে বাঁধ নির্মাণ করার প্রতিশ্রুতি দেন তিনি।
অবশেষে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)র মাধ্যমে ১শত ৫০মিটার নদীর পাড় জিওব্যাগ ফেলে ভাঙ্গণ রোধের পরিকল্পনা হাতে নেন পাউবো।
উক্ত ভাঙ্গণ রোধের চলমান কাজ পরিদর্শনে যান জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব জাহিদ হাসান লিমন। এ সময় লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক পার্টির জাহাঙ্গীর আলম, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আলমগীর চৌধুরী, কুলাঘাট ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাহাতাব আলী, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, কুলাঘাট ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone