শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত চির নিদ্রায় শায়িত হলেন মেহেরুন নেছা খানম
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ খাদ্যশস্য (চাল) সহায়তা প্রদান অনুষ্ঠিত

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ খাদ্যশস্য (চাল) সহায়তা প্রদান অনুষ্ঠিত

লালমনিরহাটে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দুঃস্থ্য, অতিদরিদ্র, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ভিজিএফ খাদ্যশস্য (চাল) সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৫ জুলাই) সকালে লালমনিরহাট সদর উপজেলার ১০নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ১০নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে এ ভিজিএফ খাদ্যশস্য (চাল) সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়।

 

চাল বিতরণ শুভ উদ্বোধন করেন লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। এ সময় বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হবি, সচিব মোঃ সাইফুল ইসলাম মন্ডলসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বড়বাড়ী ইউনিয়ন পরিষদ এ বরাদ্দকৃত ৩৬.৬৮০মেট্টিক টন ভিজিএফ খাদ্যশস্য চাল ৩হাজার ৬শত ৬৮টি দুঃস্থ্য, অতিদরিদ্র, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ১০কেজি হারে চাল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone