শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত চির নিদ্রায় শায়িত হলেন মেহেরুন নেছা খানম
অবসর জনিত বিদায় ও বদলি জনিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

অবসর জনিত বিদায় ও বদলি জনিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমনিরহাটে আলহাজ্ব মকবুল হোসেন পৌর প্রাথমিক বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক জনাব মোঃ শাহ্ জাহান সরকার-এর অবসর জনিত বিদায় ও লালমনিরহাট পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা- জনাব মোঃ জাকারিয়া হোসেনের বদলি জনিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ জুন) লালমনিরহাট পৌরসভার থানা রোডস্থ আলহাজ্ব মকবুল হোসেন পৌর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

আলহাজ্ব মকবুল হোসেন পৌর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নরেশ চন্দ্র সরকার-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানাসহ অন্যান্য সম্মানিত কাউন্সিলরবৃন্দ। বক্তব্য রাখেন আলহাজ্ব মকবুল হোসেন পৌর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহ্ জাহান সরকার, লালমনিরহাট পৌরসভার বদলি প্রাপ্ত হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌরসভার হিসাব রক্ষক শফিকুল ইসলাম পাটোয়ারী বাবুসহ আলহাজ্ব মকবুল হোসেন পৌর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone