শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত চির নিদ্রায় শায়িত হলেন মেহেরুন নেছা খানম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু

লালমনিরহাটে দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও একাডেমিক ক্লাস আনুষ্ঠানিক ভাবে নিজস্ব ক্যাম্পাসে শুরু হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়টি ঘোষণা দেবার পর এর কার্যক্রম অস্থায়ী ক্যাম্পাস ঢাকা তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় পরিচালিত হয়ে আসছিলো।

 

রোববার (২৬ জুন) লালমনিরহাট শহরের ০৫কিলোমিটার অদূরে পুরাতন বিমান বন্দরের নব নির্মিত ইমারত ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

 

একাডেমিক কার্যক্রমের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশেনায়, লালমনিরহাট পুরাতন বিমান বন্দর এলাকায়, বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাত ২০২০ সালের ১৭ জানুয়ারি স্থায়ী একাডেমিক ভবন ও ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

 

লালমনিরহাটের পুরাতন বিমান বন্দর সংলগ্ন হারাটি ও মহেন্দ্রনগর ইউনিয়নের কয়েকটি মৌজাসহ ৬শত ২০একর জমি বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। ইতিমধ্যে বিমান বাহিনীর নিজস্ব জায়গায় বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জায়গায় একাডেমিক ভবন ও অফিসার্স স্টাফ কোয়ার্টার নির্মাণ সম্পন্ন হয়েছে। নব-নির্মিত ভবনে অস্থায়ী ভাবে একাডেমিক কার্যক্রম ও ক্লাস শুরু হলো আজ থেকে।

 

এই বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানদন্ডে পরিচালিত হবে, এটি দেশের একমাত্র অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাট জেলার মানুষকে উপহার হিসেবে দিয়েছেন।

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সলর এয়ার ভাইস মার্শাল নজরুল ইসলাম বলেন, এই বিশ্ববিদ্যালয়টির কারনে লালমনিরহাট এভিয়েশন সিটিতে পরিণত হবে, এই বিশ্ব বিদ্যালয়ের কারনে দেশ বিদেশ থেকে মেধাবী শিক্ষার্থী লালমনিরহাট আসবেন, এই এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই বিশ্ববিদ্যালয়ে অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট এমবিএ, এয়ার এক্সিডেন্ট ইনভেষ্টিগেশন (এমএসসি), আন্তর্জাতিক মহাকাশ আইনে এম,এল,এম বিষয়ে স্নাকোত্তর কোর্স চালু করা হয়েছে, আগামীতে (এম,এস,সি) ইন এরোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং (এম,এস,সি) ইন স্যাটেলাইট সিস্টেম ইঞ্জিনিয়ারিং, এম এস সি ইন এরো স্পেস কমিউনিকেশন কোর্স চালু করা হবে।

 

এ বছর ৭হাজার শিক্ষার্থীর মধ্যে ১শত ৫০জন শিক্ষার্থী মেধা তালিকায় ভর্তির সুযোগ পাচ্ছেন। অনার্স প্রথম, দ্বিতীয়, তৃত্বীয় ও চতুর্থ সেমিস্টার পর্যন্ত ক্লাস শুরু হচ্ছে।

 

এই বিশ্ববিদ্যালয় কে ঘিরে লালমনিরহাটের মানুষ দারুন উচ্ছ্বসিত।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone