শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমনিরহাট সরকারি কলেজে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে আনন্দ র‌্যালি

লালমনিরহাট সরকারি কলেজে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে আনন্দ র‌্যালি

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক স্বপ্নের পদ্মাসেতু শুভ উদ্বোধনের পর লালমনিরহাট সরকারি কলেজ হতে সহস্রাধিক শিক্ষার্থীর একটি আনন্দ র‌্যালি বের হয়।

 

ব্যালির সম্মুখভাগে পদ্মাসেতুর স্প্যানের রেপ্লিকা প্রদর্শন করা হয়। মনোরম বাদক দলসহ হাতে জাতীয় পতাকা, মাথায় পদ্মা সেতুর স্মারক ক্যাপ পরিধান করে আনন্দ র‍্যালিটি লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় ঘুরে টিএন্ডটি মোড় ঘুরে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

 

এর আগে কলেজ হল রুমে বড় পর্দায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়।

 

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউসুফ আলী বলেন, নিজের টাকায় তৈরি পদ্মা সেতু আমাদের জাতীয় গৌরব, স্বনির্ভরতা ও আস্থার প্রতীক।

 

তিনি আরও বলেন, পদ্মা সেতু নির্মাণে দৃঢ প্রত্যয় ও অবিচল আস্থার প্রতীক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone