শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত চির নিদ্রায় শায়িত হলেন মেহেরুন নেছা খানম
শুভ উদ্বোধন পদ্মা সেতু ঐতিহাসিক স্মরণীয় করে রাখতে র‌্যালি অনুষ্ঠিত

শুভ উদ্বোধন পদ্মা সেতু ঐতিহাসিক স্মরণীয় করে রাখতে র‌্যালি অনুষ্ঠিত

লালমনিরহাটে শুভ উদ্বোধন পদ্মা সেতু ঐতিহাসিক স্মরণীয় করে রাখতে র‌্যালি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৫ জুন) লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ হতে শুরু হয়ে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম পর্যন্ত পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালি অনুষ্ঠিত হয়।

 

এরপর সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান জেলা পর্যায়ে বড় পর্দায় প্রদর্শন এবং উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদলসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone