শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

লালমনিরহাটে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদ সীমার নিচে থাকলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

 

শুক্রবার (১৭ জুন) বিকাল থেকে নদী তীরবর্তী এলাকায় কাজ শুরু করেন লালমনিরহাট জেলা প্রশাসন। তাদের সরকারি জরিপ অনুপাতে এ পর্যন্ত ১৫হাজার ৫শত পরিবার পানিবন্দি রয়েছে মর্মে জানানো হয়েছে।

 

জানা যায়, তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৫সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ধরলা নদীর পানি বিপদসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে বইছে। অপরদিকে রত্নাই, স্বর্ণামতি, সানিয়াজান, সাকোয়া, চাতলা, মালদহ, ত্রিমোহীনি, মরাসতি, গিরিধারী, গিদারী, ধোলাই, শিংগীমারী, ছিনাকাটা, ধলাই ও ভেটেশ্বর নামক এ সকল নদীতে বন্যার পানি অপরিবর্তিত রয়েছে। ধরলা বন্যা নিয়ন্ত্রণ বালুর বাঁধে দেখা দিয়েছে ধ্বস।

 

আরও জানা যায়, লালমনিরহাট জেলা প্রশাসন উপজেলা পর্যায়ে এ সকল বন্যার্তদের জন্য প্রাথমিক পর্যায়ে ১শত ৫০মেট্রিক টন চাল, শিশু খাদ্যসহ শুকনো খাবার বাবদ ৮লক্ষ ৭৫হাজার টাকা এবং গোখাদ্য বাবদ ৩লক্ষ ৭৫হাজার টাকা বরাদ্দ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone