শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আলু চাষ নিয়ে ব্যস্ত কৃষকেরা ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল জব্দ পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মাসের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য-প্রধানমন্ত্রী তারেক রহমান
পুলিশের সোর্স শরিফুল ইসলাম গইজ্জা’র বিরুদ্ধে মানববন্ধন

পুলিশের সোর্স শরিফুল ইসলাম গইজ্জা’র বিরুদ্ধে মানববন্ধন

লালমনিরহাটে পুলিশের সোর্সের উপর অতিষ্ঠ হয়ে তার বিচার দাবি করে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

লালমনিরহাট জেলা শহরের শহীদ শাহজাহান কলোনী এলাকার এক পুলিশের সোর্সের বিরুদ্ধে নারী পাচার, মাদক ব্যবসা, নারী দিয়ে দেহ ব্যবসা ও জুয়াসহ অন্যান্য অশ্লীল কার্যকলাপের অভিযোগ এনেছে ঐ এলাকার আপামর জনসাধারণ।

 

শুক্রবার (১৭ জুন) বিকেলে লালমনিরহাট জেলা শহরের বিডিআর গেট এলাকায় অভিযুক্ত পুলিশের সোর্স শরিফুল ইসলাম ওরফে গইজ্জা’র শাস্তি দাবি করে মানববন্ধন করেন তারা।

 

এর আগে মঙ্গলবার (১৪ জুন) স্থানীয়রা লালমনিরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে পুলিশের সোর্স গইজ্জা’র বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

 

মানববন্ধনে অংশ গ্রহণকারী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম গইজ্জা লালমনিরহাট শহরের শহীদ শাহজাহান কলোনীর মৃত্য শহিদ আলীর ছেলে। এক সময় তার কিছুই না থাকলেও বর্তমানে সে একাধিক বাড়ি-গাড়ির মালিক। কারনে-অকারণে সে স্থানীয়দের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মাদক দিয়ে ফাঁসানোর হুমকিও দেন পুলিশের ওই সোর্স।

 

মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন শহীদ শাহজাহান কলোনীর বাসিন্দা আবুল কালাম আজাদ, এনামুল হক জ্যাম, বাধন শেখ, মোহাম্মদ আলী, জহুরা বেগম, নাজমা বেগম প্রমুখ।

 

এ সময় লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন পুলিশের ঐ সোর্সের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে, মানববন্ধনে অংশগ্রহণকারীরা বাড়ি ফিরে যায়।

 

আর এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone