শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত চির নিদ্রায় শায়িত হলেন মেহেরুন নেছা খানম
চলছে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ

চলছে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

 

বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

 

বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭জন চেয়ারম্যান, ১৪জন সংরক্ষিত সদস্য ও ৩৭জন সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ যেন শেষ হয় এমন প্রত্যাশা করছেন প্রার্থী ও সাধারণ ভোটারগণ।

 

ভোট সুষ্ঠু করতে নানা পরিকল্পনা নিয়েছে স্থানীয় প্রশাসন। ভোটের দিন মাঠে রয়েছে ৪জন ম্যাজিস্ট্রেটসহ পুলিশের ১২টি টিম, বিজিবি ও র‌্যাবের বিশেষ টিম। যদিও দুই একজন প্রার্থীর অভিযোগ নির্বাচনে তারা নানা ভাবে বাঁধা পেয়েছেন।

 

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত রাবিউল হক (নৌকা), বাউরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শামসুল আলম (চশমা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনীয়া (আনারস), আবুল হোসেন (টেলিফোন), আলিম আল জাকির বসুনীয়া (টেবিল ফ্যান), জাতীয় পার্টির হাবিবুল হক বসুনীয়া (মোটর সাইকেল) ও রোমান উল্লাহ (ঘোরা)। এছাড়াও এ ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১৪জন ও ৯টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৭জন প্রার্থী রয়েছেন।

 

বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও পাটগ্রাম উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈম জানান, বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার ২১হাজার ৬শত ৬৭জন। পুরুষ ভোটার ১০হাজার ৮শত ৬৫জন ও মহিলা ভোটার ১০হাজার ৮শত ২জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৬৯টি।

 

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নাজির হোসেন বলেন, প্রশাসনের নজরদারী যথেষ্ট ও কঠোর আছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্তক থাকবে। কেউ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone