শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত চির নিদ্রায় শায়িত হলেন মেহেরুন নেছা খানম
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূলবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূলবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূলবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১১ জুন) লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ সমাবেশ বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ (অবঃ) আসাদুল হাবিব দুলু বলেন, জোর করে এই সরকার ক্ষমতায় আছে। অবৈধ সরকার বলেই তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নামাতে পারছে না। সরকার শুধু উন্নয়নের ভেলকি দেখাচ্ছে, কিন্তু জনগণ ঠিকমত দুবেলা খেতে পারছে না। দেশের জনগণের নূন আনতে পান্তা ফুরায়, সরকার পড়ে আছে শুধু পদ্মা সেতুর উন্নয়ন নিয়ে।

 

উক্ত বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ (অবঃ) আসাদুল হাবিব দুলু। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক নূরন্নবী মোস্তফা, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডঃ আঞ্জুমান আরা শাপলাসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলা বিএনপির পার্টি অফিস থেকে মিশন মোড় পর্যন্ত মিছিল যাওয়ার পথে পুলিশি বাধার সম্মুখীন হয় নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone