শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত চির নিদ্রায় শায়িত হলেন মেহেরুন নেছা খানম
সাংবাদিককে প্রাণনাশের হুমকি! থানায় জিডি

সাংবাদিককে প্রাণনাশের হুমকি! থানায় জিডি

আলোর মনি রিপোর্ট: এই তুই কে রে? আমার বিরুদ্ধে ইউএনওকে অভিযোগ করিস। সাবধানে থাকিস তোর অবস্থা খারাপ করে ফেলবো এরপর অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশেের হুমকি দিয়েছে দৈনিক আমার সংবাদ পত্রিকার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাজু মিয়াকে।

 

মঙ্গলবার (৭ জুন) দিবাগত রাত আনুমানিক ৯টায় কাকিনা জেলে পাড়া মোড় (সাইদুর ভাটিয়ার বাড়ীর সামনে) সাংবাদিকের পথ রোধ করে হত্যার হুমকি দেন একই উপজেলার কাকিনা ইউনিয়নের জেলে পাড়ার মাছ বিক্রেতা সাইদুর রহমান উরফে ভাটিয়া।

 

এ ঘটনায় বুধবার (৮ জুন)বিকাল ৪ঘটিকায় কালীগঞ্জ থানায় জিডি (সাধারণ ডায়রী) করেছেন সাংবাদিক সাজু মিয়া। জিডি নং-কালীগঞ্জ থানা/৩১৭।

 

এ বিষয়ে সাংবাদিক সাজু বলেন, মঙ্গলবার রাতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে মুঠোফোনে টোল আদায় সম্পর্কে কথা হওয়ার কিছুক্ষণ পরই কাকিনা ভৈরব বাজারের ইজারাদার সাইদুর ভাটিয়া আমাকে হত্যার হুমকি দেয়।

 

সাজু মিয়া আরও বলেন, তথ্য সংগ্রহের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলায় মাছ ব্যবসায়ী ও ইজারাদার আমাকে হত্যার হুমকি দেয় আমি এ ঘটনায় আমার জীবন নিয়ে চরম শংকিত আছি।

 

সাংবাদিককে প্রাণনাশের হুমকির বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল বলেন, বিষয়টি জেনেছি। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। তদন্ত করে যদি সত্যতা পাওয়া যায় তাহলে হুমকিদাতার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone