শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত চির নিদ্রায় শায়িত হলেন মেহেরুন নেছা খানম
বিএনপি আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, প্রতিহত করতে প্রস্তুত আওয়ামী লীগ- ড. হাছান মাহমুদ এমপি

বিএনপি আবারও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, প্রতিহত করতে প্রস্তুত আওয়ামী লীগ- ড. হাছান মাহমুদ এমপি

আলোর মনি রিপোর্ট: না-না অজুহাত আর অযৌতিক কথা বলে বিএনপি আবারও সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে কিন্তু তা সফল হবে না। সকল স্বরযন্ত্র প্রতিহত করতে বাংলাদেশ আওয়ামীগ দেশের শান্তিকামী মানুষকে সাথে নিয়ে বিএনপির সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।

 

লালমনিরহাটে আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানের আগে লালমনিরহাট সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ এমপি।

 

তিনি আরও বলেন, বিএনপি আ’লীগের বিদায় ঘন্টা বাজাতে গিয়ে জনবিচ্ছিন্ন হয়ে নিজেদের বিদায় ঘন্টা বাজিয়েছে।এছাড়াও তিনি বাংলাদেশের আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ে বলেন ২১০০ সালকে সামনে রেখে ডেল্টা প্ল্যান করছে সরকার।

 

পরে তিনি স্থানীয় লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করেন।

 

বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি-এঁর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শাহজাহান খান এমপি। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কার্যনির্বাহী সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাড. সফুরা বেগম রুমী, আবদুল আউয়াল শামীম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ সিরাজুল হক, মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে দীর্ঘ তিন বছর পর লালমনিরহাট জেলা আওয়ামী লীগের আজকের এই বর্ধিত সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে জানিয়েছেন। শেষ খবর পাওয়া সময় পর্যন্ত বর্ধিত সভা চলছিল।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone