শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ
সোনালী স্বপ্ন বুনে পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাটের কৃষকরা

সোনালী স্বপ্ন বুনে পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাটের কৃষকরা

আলোর মনি রিপোর্ট: দু’চোখে সোনালী স্বপ্ন বুনেই যেনো এখন পাট ক্ষেতে নিরলস ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাট জেলার কৃষকরা। কাকডাকা ভোর থেকে তারা নেমে পড়ছেন পাট ক্ষেত পরিচর্যায়। গতবছর প্রতি মন পাট ২হাজার ২শত টাকা দরে বিক্রি করে কৃষকরা লাভবান হয়েছেন। তাই এবারও তারা পাটের ভাল দাম পাওয়ার আশায় পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

 

চর খাটামারী এলাকার কৃষক এস এম হাসান আলী জানান, গতবছর পাট চাষ করে লাভবান হয়েছেন। তাই এবারও পাট চাষ করেছেন।

 

ধাইরখাতা বাশঁপচাই এলাকার কৃষক মোঃ আহের আলী জানান, গতবছর ১হাজার ৭শত থেকে ২হাজার ২শত টাকা মন দরে পাট বিক্রি করেছেন। গতবছর কৃষকরা বিঘাতে ১০ থেকে ১২ মন পাট পেয়েছেন। সার বীজ, কীটনাশক মিলিয়ে বিঘাতে খরচ পড়ে ৮ থেকে ১০হাজার টাকা। আবহাওয়া ভাল থাকলে বিঘাতে উৎপাদন হয় ১০ থেকে ১২ মন পাট।

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্রী মুকুল চন্দ্র সরকার বলেন, কৃষকরা করোনা ভীতি উপেক্ষা করে পাটসহ বিভিন্ন ফসল উৎপাদন করছে। এবার কৃষকরা ফাল্গুন মাস থেকে শুরু কররে বৈশাখ মাস পর্যন্ত পাট বীজ বপন করে। তারা এই ফসল তুলবে আষাঢ় মাস থেকে ভাদ্র মাসের মধ্যে।

 

লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলা পাট চাষের জন্য প্রসিদ্ধ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone