শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট-২ আসনে দ্বন্দ্ব নয়, শান্তি চাই মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত মৎস্যজীবীদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভূট্টাক্ষেত থেকে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর মরদেহ উদ্ধার

ভূট্টাক্ষেত থেকে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর মরদেহ উদ্ধার

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ী গ্রামে ফারজিনা আক্তার (১৪) নামের এক সপ্তম ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পাটগ্রাম থানা পুলিশ।

 

রোববার (১৫ মে) সকালে স্থানীয় লোকজন ওই এলাকার একটি ভূট্টাক্ষেতে ফারজিনার মরদেহ দেখে পাটগ্রাম পুলিশকে খবর দেয়।

 

জানা যায়, ফারজিনা আক্তার ওই এলাকার আব্দুর রহমানের কন্যা ও স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও জানা না গেলেও স্থানীয়দের অভিযোগ তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে।

 

কন্যার বাবা আব্দুর রহমান জানায়, আমার মেয়ে গতকাল বিকালে গরু নিয়ে ঝিম ঝিম বৃষ্টির মাঝে বের হয়ে ভূট্টা ক্ষেতে এদিকে আসে, এরপর সন্ধ্যা গড়িয়ে গেলেও পরে আর বাসায় ফিরেনী। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত খোঁজাখুঁজির পর লাশ মিলল ভূট্টাক্ষেতে।

 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভূট্টাক্ষেতে পানি থাকায় মরদেহটি উদ্ধারে একটু বিলম্ব হচ্ছে। সুরতহাল রিপোর্টের পর প্রাথমিক ধারণা করা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone