শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব বহুল আলোচিত হত্যার মামলার তদন্তে প্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার গৃহবধূ গণধর্ষণ মামলার ১জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত

রাস্তায় ধস; দুর্ভোগে এলাকাবাসী

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখাটামারীতে সংস্কারের মাত্র কয়েক মাসের মধ্যে এলজিইডির রাস্তা ধ্বসে পড়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

 

শুক্রবার (১৩ মে) চরখাটামারী এলাকার মামা-ভাগিনার বাজার হইতে ভালোবাসার ব্রিজ পর্যন্ত যাতায়াতের একমাত্র রাস্তাটির কয়েকটি পয়েন্টে ধসে নিশ্চিহ্ন হওয়ায় ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসীর নিত্য চলাচলে দুর্ভোগের শিকার হলেও সংস্কারের উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

 

সরেজমিন দেখা গেছে, চরখাটামারী এলাকার মামা-ভাগিনার বাজার হইতে ভালোবাসার ব্রিজ পর্যন্ত সড়কের অন্তত ১৫ফুট ধসে পড়ে রাস্তা বিলীন হয়ে গেছে। এতে শিক্ষার্থীসহ এলাকাবাসী পায়ে হেঁটে যাতায়াত করতে পারলেও রিকশা-ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হওয়ার পথে। ফলে শিক্ষার্থী ও এলাকাবাসীদের যাতায়াতে পোহাতে হচ্ছে দুর্ভোগ।

 

জেলা ও উপজেলা শহরে যাতায়াতের সড়ক এটি। যা এখন ক্রমে বিলিনের পথে।

 

অপরদিকে ওয়াপদা বাঁধ সড়কও দীর্ঘ ক’মাস ধরে চরম ঝুঁকিতে রয়েছে। রাস্তা দিয়ে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাও দুরূহ। বিকল্প কোন সড়ক পথ না থাকায় জরুরি সংস্কার প্রয়োজন হলেও এটি সংস্কারে এলজিইডির কোন উদ্যোগ নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

চরখাটামারী এলাকার বাসিন্দা এস এম হাসান আলী বলেন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিত্য চলাচলের রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় শিক্ষার্থী ও এলাকাবাসীর দুর্ভোগ বেড়েছে। রাস্তাটি ভেঙে যাওয়ায় দিনের বেলায় কোন ক্রমে কিনারা দিয়ে চলাচল সম্ভব হলেও রাতের চলাচল অনুপযোগী ও ঝুঁকির মুখে রয়েছে।

 

তিনি আরও বলেন, এই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও কয়েকটি জামে মসজিদ থাকলেও চলাচলের জন্য একমাত্র রাস্তাটি এখন বিলীন হয়ে যাচ্ছে। তিনি জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের দাবি জানান।

 

কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, বিষয়টি আমার নলেজে আছে এবং এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone