শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ
নয়নাভিরাম সাজে সজ্জিত জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ভেন্যু শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ

নয়নাভিরাম সাজে সজ্জিত জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ভেন্যু শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে রংপুর বিভাগীয় জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে তাই নয়নাভিরাম সাজে সজ্জিত শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ।

 

আগামীকাল বৃহস্পতিবার (১২ মে) বিকাল ৩টায় বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ক্রীড়া কমিটির উদ্যোগে এ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে।

 

সকাল ১০টায় লালমনিরহাট জেলা শহর থেকে বাই সাইকেল র‍্যালী শোভাযাত্রা শুরু হয়ে বড়বাড়ী মাঠে টুর্ণামেন্ট স্থলে যোগদান করবে। রংপুর বিভাগের ৮টি জেলা পর্যায় গঠিত ৮টি টিম জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণসহ প্রতিযোগিতা করবে। উক্ত টুর্ণামেন্ট ১২ মে হতে ২৬ মে পর্যন্ত চলবে।

 

বৃহস্পতিবার (১২ মে) বিকাল ৩টায় জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট বড়বাড়ী মাঠে উদ্বোধক হিসেবে উদ্বোধন করবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং ক্রীড়া কমিটির সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক। আরও উপস্থিত থাকবেন বিএনপি রংপুর বিভাগীয় ও ক্রীড়া কমিটির নেতৃবৃন্দ। ২৬ মে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব এবং বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ (অবঃ) আসাদুল হাবিব দুলু।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone