শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্কুল ব্যাংকিং প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলা ও শুভেচ্ছা উপহার বিতরণ

স্কুল ব্যাংকিং প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলা ও শুভেচ্ছা উপহার বিতরণ

আলোর মনি রিপোর্ট: বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের হলরুমে রূপালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট কর্পোরেট শাখার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে স্কুল ব্যাংকিং প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলা ও শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী। বক্তব্য রাখেন রূপালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট জোনাল অফিসের সিনিয়র অফিসার কর্মকর্তা অম্বিকা চরণ রায়, রূপালী ব্যাংক লিমিটেড চামটাহাট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ব্যবস্থাপক রশিদুল ইসলাম, রূপালী ব্যাংক লিমিটেড বড়খাতা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ব্যবস্থাপক মিজানুর রহমান, রূপালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট কর্পোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ব্যবস্থাপক সৈয়দ মোঃ সাইদুর রহমান প্রমুখ। এ সময় রূপালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট কর্পোরেট শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফিসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।

 

উল্লেখ্য যে, স্কুল ব্যাংকিং প্রোগ্রামের আওতায় ১শতজন শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলা ও শুভেচ্ছা উপহার জ্যামিত বক্স বিতরণ করা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone