শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ
আলু উত্তোলনের মহোৎসব চলছে

আলু উত্তোলনের মহোৎসব চলছে

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে আলু উত্তোলনের মহোৎসব চলছে। লালমনিরহাট জেলার কৃষকরা এখন সর্বত্র আলু তোলা নিয়ে মহাব্যস্ত সময় পার করছেন। বিগত বছরের মতো এবারও আলুর উৎপাদনে বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশা করছেন। তাই তারা হাসি মুখে আলু তুলছেন।

 

লালমনিরহাট জেলার ফসলের মাঠ জুড়ে এখন শুধু কৃষকরাই নয়, তাদের সঙ্গে বাড়ির গৃহিণী ও শিশুরাও মনের আনন্দে জমিতে নেমে আলু উত্তোলন করছেন। এছাড়া আগত শ্রমিকরাও আলু তোলা, জমি থেকে বাড়ির আঙ্গিনায় ও হিমাগারে পৌঁছে দেয়ার কাজ করছেন।

 

কৃষক মোঃ সাহেব আলী জানান, প্রতি ৫০কেজির বস্তা আলু পাইকারী বিক্রি হচ্ছে। বর্তমানে যে দরে আলু বিক্রি হচ্ছে তাতে কৃষকের সামান্য লাভ হলেও লোকসান হবে না।

তিনি আরও জানান, এক সপ্তাহের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে। এতে কৃষক আরও লাভবান হবেন।

 

ফুলগাছ গ্রামের মোঃ হযরত আলী জানান, বর্তমানে আলু উত্তোলনে ব্যস্ত সময়ের পাশাপাশি অনেকে জমিতেই পাইকারদের কাছে বিক্রি করে দিচ্ছেন।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, চলতি বছর লালমনিরহাট জেলায় ৪হাজার ৮শত হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আলু আবাদ হয়েছে ৫হাজার ৭শত ২৫হেক্টর জমিতে। তবে গত বছরের চেয়ে ১হাজার হেক্টর জমিতে আলু আবাদ বেশি হয়েছে। তবে এখনও উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone