শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট-২ আসনে দ্বন্দ্ব নয়, শান্তি চাই মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত মৎস্যজীবীদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে নির্বাচনী ফলাফল নিয়ে সংর্ঘষে আহত ২০জন : সড়ক অবরোধসহ ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ

লালমনিরহাটে নির্বাচনী ফলাফল নিয়ে সংর্ঘষে আহত ২০জন : সড়ক অবরোধসহ ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ও খুনিয়াগাছ ইউনিয়নে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে পুলিশের সাথে বিভিন্ন প্রার্থীর নেতাকর্মীদের সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিভিন্ন সড়ক অবরোধসহ ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করেছেন।

 

রোববার (২৮ নভেম্বর) সন্ধ‌্যার পর থেকে মধ‌্যরাত পর্যন্ত লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব সংর্ঘষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০জন আহতের খবর পাওয়া গেছে।

 

স্থানীয়রা জানায়, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা স্বপনের নেতাকর্মীদের সাথে পুলিশের ও খুনিয়াগাছ ইউনিয়নে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ জুলফিকার আলীর নেতাকর্মীদের সাথে পুলিশের সংর্ঘষের ঘটনা ঘটে।

 

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মী সড়ক অবরোধসহ ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করেন। এতে কমপক্ষে ২০জন আহতের খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা সাংবাদিকদের বলেন, যারা শান্ত পরিস্থিতি নষ্ট করতে ভাঙ্গচুর ও অগ্নিসংযোগ করছেন তাদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone