শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আলু চাষ নিয়ে ব্যস্ত কৃষকেরা ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল জব্দ পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মাসের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য-প্রধানমন্ত্রী তারেক রহমান
কেন্দ্রীয় সার্বজনীন কাচারীবাড়ি দুর্গা মন্দিরের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনা

কেন্দ্রীয় সার্বজনীন কাচারীবাড়ি দুর্গা মন্দিরের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনা

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় কেন্দ্রীয় সার্বজনীন কাচারীবাড়ি দুর্গা মন্দির প্রাঙ্গণে কেন্দ্রীয় সার্বজনীন কাচারীবাড়ি দুর্গা মন্দিরের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ প্রার্থনা, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সার্বজনীন কাচারীবাড়ি দুর্গা মন্দিরের সভাপতি প্রবীর কুমার বিশ্বাস পল্টন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সার্বজনীন কাচারীবাড়ি দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র কর্মকার, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন নাহার মেরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায়, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি নজরুল হক পাটোয়ারি ভোলা, রিয়াজুল ইসলাম রিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন আহম্মেদ, সদস্য আলী হাসান নয়নসহ কেন্দ্রীয় সার্বজনীন কাচারীবাড়ি দুর্গা মন্দিরের অন্যান্য সদস্য ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone